ছবি : নিজস্ব
দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চন উপলক্ষে গোয়াইনঘাট উপজেলায় নিবার্চনী যাবতীয় প্রস্তুতি কাজ সম্পন্ন করা হয়েছে। কাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত গোয়াইনঘাটে ৮৩ ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। শনিবার সকাল থেকে ভোট কেন্দ্র ওয়ারী ভোটের যাবতীয় মালামাল প্রেরণ করা হয়েছে ।
নিবার্চনে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং কর্মকর্তা মো: সিদ্ধার্থ ভৌমিক জানিয়েছেন, নিবার্চনে ৩ জন নিবার্হী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। উপজেলার ১৩টি ইউনিয়নে মোবাইল টিম দায়িত্বে রয়েছে।
তিনি জানান, দুই প্লাটুন বিজিবি ও দুই প্লাটুন সেনাবাহিনী মাঠে তৎপর থাকবে। নিবার্চনের যাবতীয় প্রস্তুতি কাজ সম্পন্ন করা হয়েছে এবং নির্বাচন কমিশনের নির্দেশে ইতিমধ্যে উপজেলার দুর্গম এলাকায় অবস্থিত ১৬ টি কেন্দ্রে ব্যালট পেপার প্রেরণ করা হয়েছে, বাকি ৬৭ টি কেন্দ্রে ব্যালট যাবে ভোর রাত ৩ টায়। তিনি উৎসব মূখর পরিবেশ ও শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহনে সকল ভোটারদের প্রতি আহবান জানান।
উপজেলা নিবার্চন অফিস সূত্রে জানা যায়, গোয়াইনঘাটে ১৩ টি ইউনিয়নের ৮৩ টি ভোট কেন্দ্রে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ১৫ হাজার ৭১৮ জন ও মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ৯ হাজার ৭৩৬ জন সহ মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২৫ হাজার ৪৫৪ জন। ৮৩ টি ভোট কেন্দ্রে ৮৩ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ৫ শত ৪ জন ও ১ হাজার ৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
এম সি




