সিলেটের কানাইঘাটে আ.লীগ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ আহত ১৫
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

সিলেটের কানাইঘাটে আ.লীগ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০১/২০২৪ ০৫:৪১:৪২ পূর্বাহ্ন

সিলেটের কানাইঘাটে আ.লীগ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

সিলেটের কানাইঘাটে আ.লীগ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ আহত ১৫।


সিলেটে কানাইঘাটে হরতালের প্রথম দিনের রাতে ভোট বর্জন ও হরতালের সমর্থনে বিএনপির মশাল মিছিলে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সুরইঘাট বাজারে এ ঘটনা ঘটেছে। এ সময় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

জানা যায়, কানাইঘাট থানাধীন সুরইঘাট বাজারে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের অর্ধশতাধিক কর্মী একটি মশাল মিছিল বের করে। এ সময় তারা ভোট বর্জন ও নির্বাচন বাতিলের দাবিতে নানা স্লোগান দেন। মিছিলের সময় বাজারে পুলিশ অবস্থান নিলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কানাইঘাট থানার এসআই সনজিত কুমার রায়সহ বেশ কয়েকজন আহত হন। বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেয়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুপক্ষের ১০/১২ জন আহত হন।

পরে থানা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুরইঘাট বাজারে যেতে থাকলে বিএনপি নেতাকর্মীরা বাজার এলাকা ত্যাগ করে চলে যায়।

এ বিষয়ে কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন বলেন, আমাদের নেতাকর্মীরা মিছিল নিয়ে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। তখন উভয়ের মধ্যে ইটপাটকেল ছোড়াছুঁড়ি হয়। এতে আমাদের ৪/৫ জন আহত হয়েছে।

কানাইঘাট উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ এনামুল হক বলেন, বিএনপির মশাল মিছিলে থেকে ককটেল নিক্ষেপ করেছিল। জনগণের জান মাল নিরাপত্তা নিশ্চিতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ প্রতিহত করেছে। অগ্নি সন্ত্রাসদের বিরুদ্ধে আমরা সব সময় মাঠে আছি।

কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, বিএনপি সুরইঘাট বাজারে বিএনপি মশাল মিছিল নিয়ে আসলে তাদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক