মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন মন্ত্রী ইমরান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন মন্ত্রী ইমরান

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০১/২০২৪ ১০:১৩:৩৫ পূর্বাহ্ন

মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন মন্ত্রী ইমরান

মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন মন্ত্রী ইমরান।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ ভোট গ্রহনের দিনে মোকামপুন্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বপরিবারে ভোট দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী ও সিলেট-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমরান আহমদ এমপি। 

রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে আট ঘটিকার সময় তিনি ভোটকেন্দ্রে এসে উপস্থিত হন। এ সময় তার সাথে ছিলেন তার সহধর্মিণী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক বীরমুক্তিযোদ্ধা ড. নাসরিন আহমদ। এ ছাড়াও তার একমাত্র পুত্র ফয়জান রশিদ ও কন্যা আনিকা রশিদসহ সকলে স্বপরিবারে ভোট দেন।

এ সময় তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, আমাদের উদ্দেশ্য শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করা। কেননা শেখ হাসিনার হাত ধরেই দেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এমন প্রশ্নের জবাবে জৈন্তাবার্তা প্রতিবেদককে তিনি বলেন, মানুষের ভালোবাসায় এর আগে ছয়বার সংসদ সদস্য হয়েছি। এবারও মানুষের ভালোবাসা নিয়ে পুনরায় জাতীয় সংসদে যাওয়ার ব্যাপারের তিনি আশাবাদ ব্যাক্ত করেন। সেই সাথে সকল ভোটারদের ভোটকেন্দ্রে এসে ভোট প্রদানের আহবান জানান তিনি। 

এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, অর্থ বিষয়ক সম্পাদক হাজী জালাল উদ্দীন, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, আবুল হাসিম সুন্দই মেম্বার, সেচ্ছাসেবকলীগ নেতা সৈয়দ রাজু আহমেদ সহ স্হানীয় ভোটার সহ অন্যান্যরা 

উল্লেখ্য, সিলেট-৪ আসন (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ) থেকে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমরান আহমদের পাশাপাশি আরো দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  তারা হলেন তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীক নিয়ে মো আবুল হোসেন ও ইসলামি ঐক্যজোটের প্রার্থী মিনার প্রতীক নিয়ে মো নাজিম উদ্দীন আহমেদ কামরান।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক