সিলেট শহরে ভোট দিলেন শমসের মবিন।
তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরী ভোট দিয়েছেন। রোববার সকাল আটটায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শুরুতেই ভোট দেন তিনি।
শমসের মবিন চৌধুরী ভোট দিয়েছেন সিলেট-১ আসনের শহরের আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে।
যদিও তিনি তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকে লড়ছেন বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা নিয়ে সিলেট-৬ আসনে।
তবে নিজের নির্বাচনী এলাকার ভোটার নন সাবেক বীর বিক্রম শমসের মবিন। তিনি সিলেট-১ আসনের ভোটার হওয়ায় সেখানেই ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পরই নিজের নির্বাচনী এলাকায় চলে যান সাবেক এই কূটনীতিক।
জৈন্তাবার্তা/জেএ




