ভোট দিলেন পররাষ্ট্রমন্ত্রী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

ভোট দিলেন পররাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০১/২০২৪ ১১:১১:১৮ পূর্বাহ্ন

ভোট দিলেন পররাষ্ট্রমন্ত্রী

ছবি: মোবারক হোসেন পাপ্পু


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (নৌকা) বন্দর বাজার এলাকার দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও পররাষ্ট্রমন্ত্রী ভোট দিতে কেন্দ্রে আসেন ১০ টায় এবং ভোট দেন ১০টা ৬ মিনিটে। ভোট দেয়ারপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় তার সঙ্গে সিলেট মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।


এসময় তিনি বলেন, টানা ছুটির কারনে ভোটারদের উপস্তিতির কিছুটা কম হতে পারে। এসময় তিনি বিএনপির হরতালকে ঢংঢাং বলে মন্তব্য করে  ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।


এ আসনে তার সঙ্গে ভোট লড়ছেন সম্মিলিত সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আব্দুল বাসিত (ছড়ি), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি)-এর প্রার্থী ইউসুফ আহমদ (আম), ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক (মিনার) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সোহেল আহমদ চৌধুরী (প্রতীক)।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক