ভোট প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়েছে যথাক্রমে ৩৮% ও ৪৪%। অন্যদিকে, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট পড়েছিল ৪৬%।
রবিবার (৭ জানুয়ারি) সকালে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিএনপির হরতালকে ‘ঢং ঢাং’ বলে মন্তব্য করেন মোমেন। তিনি বলেন, আজ ছুটির দিন, আনন্দ ও ভোটের দিন। ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। সবাই নির্ভয়ে ভোট দেবেন।
মোট ভোটারদের এক-তৃতীয়াংশই তরুণ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বেশি ভোট দেবেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
জৈন্তাবার্তা/জেএ




