সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সরওয়ার হোসেন পরিবারের ভোটার সদস্যদের নিয়ে ভোট দিয়েছেন।
রবিবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় বিয়ানীবাজার মোল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি তাঁর সহধর্মিনী, ছেলে ও ছোট ভাইকে সঙ্গে নিয়ে গিয়ে ভোট প্রদান করেন।
সকাল ৮টা থেকে সিলেটের ৬টি আসনের ১ হাজার ১৩টি কেন্দ্রে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। টানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭২ হাজার ৭৪৯ জন। এরমধ্যে গোলাপগঞ্জ উপজেলায় ২ লাখ ৬৬ হাজার ৭১১ ও বিয়ানীবাজার উপজেলায় ২ লাখ ৬ হাজার ৩৮ ভোট। বিয়ানীবাজার থেকে গোলাপগঞ্জ উপজেলায় ৬০ হাজার ৬৭৩ ভোট বেশি।
উল্লেখ্য, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) নির্বাচনী আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নুরুল ইসলাম নাহিদ, সতন্ত্র থেকে ঈগল প্রতীক নিয়ে সরোয়ার হোসেন, জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক নিয়ে সেলিম উদ্দিন, তৃনমূল বিএনপি থেকে সোনালী আঁশ প্রতীক নিয়ে সমশের মুবিন, ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীক নিয়ে সাদিকুর রহমান ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) দলের প্রার্থী আতাউর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জৈন্তাবার্তা/এমকে




