মানুষই আমাদের শক্তি মানুষ যা রায় দেবে তাই হবে: নুরুল ইসলাম নাহিদ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

মানুষই আমাদের শক্তি মানুষ যা রায় দেবে তাই হবে: নুরুল ইসলাম নাহিদ

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০১/২০২৪ ০৪:৫৩:৪৪ পূর্বাহ্ন

মানুষই আমাদের শক্তি মানুষ যা রায় দেবে তাই হবে: নুরুল ইসলাম নাহিদ


সিলেট-০৬ (গোলাপগঞ্জ- বিয়ানীবাজার) আসনের নৌকার প্রার্থী নুরুল ইসলাম নাহিদ নিজ কেন্দ্র পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ে পরিবার নিয়ে ভোট প্রদান করেছেন। আজ রবিবার সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হওয়ার সাথে সাথে কেন্দ্রে এসে তিনি ভোট দেন। 

এ সময় সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে নুরুল ইসলাম নাহিদ বলেন, ভোট দিয়ে আসলাম খুব ভালো লাগছে। আশা করছি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে। মানুষই আমাদের শক্তি মানুষ যা রায় দেবে তাই হবে। 

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭২ হাজার ৭৪৯ জন। এরমধ্যে গোলাপগঞ্জ উপজেলায় ২ লাখ ৬৬ হাজার ৭১১ ও বিয়ানীবাজার উপজেলায় ২ লাখ ৬ হাজার ৩৮ ভোট। বিয়ানীবাজার থেকে গোলাপগঞ্জ উপজেলায় ৬০ হাজার ৬৭৩ ভোট বেশি।

উল্লেখ্য, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) নির্বাচনী আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নুরুল ইসলাম নাহিদ, সতন্ত্র থেকে ঈগল প্রতীক নিয়ে সরোয়ার হোসেন, জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক নিয়ে সেলিম উদ্দিন, তৃনমূল বিএনপি থেকে সোনালী আঁশ প্রতীক নিয়ে সমশের মুবিন, ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীক নিয়ে সাদিকুর রহমান ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) দলের প্রার্থী আতাউর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক