দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৯ টায় শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের মন্ত্রীর নিজ গ্রাম ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট তিনি।
এসময় মন্ত্রী বলেন, ভোটের চমৎকার পরিবেশ। উৎসবমূখর পরিবেশে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটাররা ভোট দিচ্ছেন। আমার এলাকার মানুষ উন্নয়ন চান বলেই ভোটাধিকার প্রয়োগ করছেন। আমি শতভাগ আশাবাদী আমার আসনের মানুষ উন্নয়ন অগ্রযাত্রা বজায় রাখতে আবারো নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করবে৷
সুনামগঞ্জ-৩ আসনে ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৮টি দুর্গম ও ১০৭টি সাধারণ ঘোষণা করা হয়েছে। এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৪৪ হাজার ৬৫৩ জন।
সুনামগঞ্জ- ৩ ( শান্তিগঞ্জ জগন্নাথপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার প্রার্থী এম এ মান্নানের সাথে ভোটে লড়ছেন আরও তিন জন, তারা হলেন, বাংলাদেশ জাতীয় পার্টির কাঁঠাল প্রতীককের প্রার্থী তালুকদার মোঃ মকবুল হোসেন,জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন তৌফিক আলী এছাড়াও সুনামগঞ্জের ৩ আসনের আরেকজন আলোচিত প্রার্থী তৃণমূল বিএনপির প্রতীক সোনালী আঁশ নিয়ে এম এ মান্নানের সাথে লড়ছেন মোহাম্মদ শাহীনুর পাশা চৌধুরী।
জৈন্তাবার্তা/এমকে




