নৌকার প্রার্থী ড. মোহাম্মদ সাদিকের পক্ষে জাল দেয়া হচ্ছে: জাপা প্রার্থী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

নৌকার প্রার্থী ড. মোহাম্মদ সাদিকের পক্ষে জাল দেয়া হচ্ছে: জাপা প্রার্থী

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ০৭/০১/২০২৪ ০৫:০০:৪৭ পূর্বাহ্ন

নৌকার প্রার্থী ড. মোহাম্মদ সাদিকের পক্ষে জাল দেয়া হচ্ছে: জাপা প্রার্থী


সুনামগঞ্জ-৪ ( সদর উপজেলা- বিশ্বম্ভরপুর) আসনে প্রিজাইডিং অফিসারের সহায়তায় জাল ভোট প্রদানের অভিযোগ জাতীয় পার্টির প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহ। রোববার (৭ জানুয়ারি) বেলা ৩টায় তার নিজ বাড়িতে সাংবাদিকদের এ অভিযোগ জানিয়েছেন।

তিনি বলেন, ভোট গ্রহণ শুরু হওয়ার পর প্রথম দিকে ভালোভাবেই ভোট গ্রহণ চলছিলো, দুপুর ১২টার পর আওয়ামীলীগের প্রার্থী ড. মোহাম্মদ সাদিকের নিজের কেন্দ্র খাইমতর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়া শুরু হয়। পরবর্তীতে ড. মোহাম্মদ সাদিকের পক্ষে বড়িস্থল কেন্দ্রে জাল ভোট দেওয়া হয়। 

তিনি আরও বলেন, মোহনপুর ইউপির বানীপুর কেন্দ্রে জাল দেয়া হচ্ছে। ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রামানুজ রায় আওয়ামী লীগের এজেন্টদের কাছে ব্যালট তুলে দেন এবং তারা সিল মেরে পুনরায় তার কাছে দেন। 

এর পর থেকে আমার সব এজেন্টরা জানান যে  আওয়ামীলীগের প্রার্থী ড. মোহাম্মদ সাদিকের সমর্থকরা ভোটকেন্দ্রে জাল ভোট প্রদান করছেন। পরে আমার অনেক এজেন্টরা নির্বাচন কর্মকর্তাদের দেখিয়েছেন যে এটা জাল ভোট। তাদেরকে জাল ভোট দেখিয়ে দেওয়ার পরও এই জাল ভোট প্রদানকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এবং আওয়ামীলীগ প্রার্থীরা দলমল জাল ভোট প্রদান করছেন। 

তিনি আরও অভিযোগ করে বলেন, রামানুজ রায়কে প্রিজাইডিং অফিসার না দিতে রির্টানিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়ে ছিলাম। একই সাথে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ করেছিলাম তাদেরকে যাতে নির্বাচন সংশ্লিষ্ট কাজে না দেয়া হয়। কিন্তু রির্টানিং কর্মকর্তা তা শুনেন নি। 

পীর ফজলুর রহমান মিসবাহ আরও অভিযোগ করে বলেন, ভোট কোনও ভাবেই সুষ্ঠ হচ্ছে না।  সুষ্ঠ হলে ফলাফল আমাদের পক্ষে আসার।  হেরে যাওয়ার ভয়ে জাল ভোট দেয়া হচ্ছে বিভিন্ন কেন্দ্রে।  এ ভাবে চলতে থাকলে ভোট বর্জনও করতে পারি আমি। এ জন্য আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক