সিলেট ২ আসন: ওসমানীনগরে বিজয়ী নৌকা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

সিলেট ২ আসন: ওসমানীনগরে বিজয়ী নৌকা

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০১/২০২৪ ০৮:৫৩:১৫ পূর্বাহ্ন

সিলেট ২ আসন: ওসমানীনগরে বিজয়ী নৌকা


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নের ভোটের ফলাফল ঘোষণা করেছেন ওসমানীনগর উপজেলা নির্বাহী 

কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা। গতকাল রবিবার উপজেলা সম্মেলন কক্ষে এ ফলাফল ঘোষণা করেন।

ওসমানীনগর থেকে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীশফিকুর রহমান চৌধুরী নৌকা প্রতীকে ৪৪২৩৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহিবুর রহমান স্বতন্ত্র ট্রাক প্রতীকে পেয়েছেন ৫০৯৭ ভোট। জাতীয় পার্টি মনোনিত প্রার্থী ইয়াহইয়া চৌধুরী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৩০২ ভোট। গণফোরাম মনোনিত প্রার্থী মোকাব্বির খান উদীয়মান সুর্য প্রতীকে পেয়েছেন ১৪৫৩ ভোট। তৃণমূল বিএনপি মনোনিত প্রার্থী মো: আব্দুর রব সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৭৬৪ভোট। বাংলাদেশ কংগ্রেস মনোনিত প্রার্থী মো: জহির ডাব প্রতীকে পেয়েছেন ১২৯ ভোট। ন্যাশনাল পিপলস পার্টি মনোনিত প্রার্থী মো: মনোয়ার হোসেন আম প্রতীকে পেয়েছেন ১৮৩ ভোট।

রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নের ৫৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হয়। উপজেলার মোট ভোটার সংখ্যা ছিল ১৬০৫৮০। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ছিল ৮১৪৮৩ এবং মহিলা ভোটার সংখ্যা ছিল ৭৯০৯৭।

মোট বৈধ ভোটের সংখ্যা ৫৫১৬৪। মোট অবৈধ ৮৩৩ । প্রদত্ত ভোটের সংখ্যা ৫৫৯৯৭।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক