সপ্তমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হলেন মন্ত্রী ইমরান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

সপ্তমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হলেন মন্ত্রী ইমরান

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০১/২০২৪ ০৯:৫১:৫২ পূর্বাহ্ন

সপ্তমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হলেন মন্ত্রী ইমরান


সপ্তমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হলেন জাতীয় সংসদের  সংসদীয় আসন ২৩২ সিলেট -৪ ( জৈন্তাপুর, গোয়াইনঘাট, কম্পানিগন্জ)  থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমরান আহমদ। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির প্রার্থী আবুল হোসেনকে বিপুল ভোটে পরাজিত করে তিনি এই গৌরব অর্জন করেছেন। এর আগে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনিই ছিলেন সর্বাধিকবার নির্বাচিত সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নির্বাচিত হওয়ার ফলে সিলেট জেলায় গড়লেন নতুন রেকর্ড।  সেই সাথে সিলেট বিভাগে সর্বাধিকবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাতবারের নির্বাচিত সংসদ সদস্য হওয়ার রেকর্ড স্পর্শ করলেন ইমরান আহমদ।  একই কৃতিত্ব অর্জনকারী অপর সংসদ সদস্য  হলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ মৌলভীবাজার -৪ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুননির্বাচিত উপাধক্ষ্য আব্দুস শহিদ।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইমরান আহমদের প্রাপ্ত ভোটের সংখ্যা  ২ লাখ ৭ হাজার ৯৭টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির প্রার্থী আবুল হোসেন পেয়েছেন ৪ হাজার ১১টি ভোট।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ পুনরায় নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

সৎ,সদা হাস্যজ্জ্বল ও সাদা মনের মানুষ হিসেবে সর্বমহলে গ্রহনযোগ্য বর্ষিয়ান এই রাজনৈতিক ব্যাক্তি সপ্তমবার নির্বাচিত হওয়ার রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি উপজেলার বিভিন্ন শ্রমজীবী, পেশাজীবি, বীরমুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্য, জনপ্রতিনিধিরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক