দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৩২ সিলেট - ৪ থেকে সপ্তমবারের মত নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।
সপ্তম বারের মত এই আসন থেকে নির্বাচিত হয়ে রেকর্ড গড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে নির্বাচিত সাংসদ ইমরান আহমদকে অভিনন্দন জানিয়েছে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
এক অভিনন্দন বার্তায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী বলেন, দীর্ঘ তিন যুগেরও বেশী সময় তিনি জৈন্তাপুর উপজেলায় আওয়ামী লীগের হাল ধরে আছেন।
সুশৃঙ্খল ভাবে এই দীর্ঘ সময় তিনি উপজেলা আওয়ামী পরিবারকে ঐক্যবদ্ধ করে রেখেছেন। জৈন্তাপুরের জনপদে সব ক্ষেত্রে মানুষের মৌলক অধিকার বাস্তবায়নে যে উন্নয়ন হয়েছে তার সিংহভাগই মন্ত্রী ইমরান আহমদের হাত ধরে হয়েছে।
তারা আরো বলেন, সপ্তমবার ইমরান আহমদ নির্বাচিত হওয়ায় জৈন্তাপুরের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবে রুপ নিবে। ইমরান আহমদের হাত ধরে জৈন্তার জনপদের উন্নয়নের ধারাবাহিকতা আরো বেগবান হবে বলে তারা মনে করেন।
সেই সাথে তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ দিকে সপ্তমবারের মত নির্বাচিত হওয়ায় প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদকে আরো শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, সহ সভাপতি এটিএম বদরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, নিপেন্দ্র কুমার দে, এম এ রাজ্জাক রাজা, চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারুজ্জামান চৌধুরী, অর্থ বিষয়ক সম্পাদক হাজী জালাল উদ্দীন, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, উপ দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ, উপ প্রচার সম্পাদক আব্দুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুখ আহমেদ, সাধারণ সম্পাদক শওকত আলি, যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন ও শাহীনুর রহমান, সেচ্ছাসেবকলীগের সভাপতি মন্জুর এলাহী সম্রাট, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, কৃষকলীগের আহবায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক কয়সর আহমেদ।
এ ছাড়াও আরো অভিনন্দন জানিয়েছেন নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল জলিল, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী সেলিম আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, চারিকাঠা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কাশেম মারুফ, দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নূরউদ্দিন মড়া,ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক আহমেদ, সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, চিকনাগোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত চৌধুরী, সাধারণ সম্পাদক রহমত আলি সহ অন্যান্যরা।
জৈন্তাবার্তা/এমকে




