জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ২৪ বোতল বিদেশি মদ সহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তির নাম শামিম (২১)। সে গোয়াইনঘাট উপজেলার লাফনাউট গ্রামের আব্দুস সামাদের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৭ই জানুয়ারি) রাত ৯:৪৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মুহিবুর রহমান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার নিজপাট ইউনিয়নের বাস স্টেশন এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় সিলেট তামাবিল মহাসড়কের পাশে জৈন্তাপুর বাস স্টেশন সংলগ্ন বনফুল মিষ্টি দোকানের সামনে থেকে ২৪ বোতল বিদেশি মদ সহ আসামি শামীমকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শামীমের সাথে থাকা সহযোগী অপর তিনজন যুবক পালিয়ে যায়। পুলিশের ধারণা পাশ্ববর্তী দেশ ভারতের সীমান্ত পেরিয়া মদগুলো চোরাইপথে নিয়ে আসা হয়েছিলো।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উক্তো ঘটনায় আটক ও পলাতকদের আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে সোমবার পুলিশ হেফাজতে আদালত সোপর্দ করা হয়েছে।
জৈন্তাবার্তা/এমকে




