স্টিল পড়ে শরীর থেঁতলে যায়: দুবাইয়ে দুর্ঘটনায় সিলেটি যুবক নিহত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

স্টিল পড়ে শরীর থেঁতলে যায়: দুবাইয়ে দুর্ঘটনায় সিলেটি যুবক নিহত

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০১/২০২৪ ০২:১৫:১৫ পূর্বাহ্ন

স্টিল পড়ে শরীর থেঁতলে যায়: দুবাইয়ে দুর্ঘটনায় সিলেটি যুবক নিহত

দুবাইয়ে দুর্ঘটনায় সিলেটি যুবক নিহত।


সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি কারখানায় কর্মস্থলে দুর্ঘটনায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকেলী গ্রামের জাকারিয়া আহমেদ পাভেল (২৪) নিহত হয়েছেন। 

গত শুক্রবার (৫ জানুয়ারি) কর্মস্থলে পণ্য ছিড়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের স্বজন শেখ বদরুল ইসলাম জানান, নিহত পাভেল দুবাইয়ের মিনা জেবল আলীর সিএসইসি স্টিল ইন্ডাস্ট্রিতে স্টিল ফিক্সার হিসেবে কাজ করতেন। দু’বছর আগে তিনি দুবাই এসেছিলেন। শুক্রবার সকাল ১০ টায় ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায় ক্রেনে করে পরিবহনকৃত স্টিল বার দড়ি ছিড়ে তার ওপর পড়লে পা ও শরীর থেঁতলে যায়। পরে গুরুতর আহতাবস্থায় দুবাই এনএমসি রয়্যাল হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারে তার বাবা-মা, দুই ভাই এবং দুই বোন আছেন। তিনি বাবা মা’র চতুর্থ সন্তান। বর্তমানে তার মরদেহ দেইরা দুবাইয়ের সরকারি লাশঘরে রাখা আছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে নিহতের মরদেহ দেশে পাঠানো হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক