দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৩২ সিলেট - ৪ থেকে সপ্তমবারের মত নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।
সপ্তম বারের মত এই আসন থেকে নির্বাচিত হয়ে রেকর্ড গড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে নির্বাচিত সাংসদ ইমরান আহমদকে অভিনন্দন জানিয়েছে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।
এক অভিনন্দন বার্তায় গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আছলম ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল বলেন, দীর্ঘ তিন যুগেরও বেশী সময় তিনি এই উপজেলায় আওয়ামী লীগের হাল ধরে আছেন।
সুশৃঙ্খল ভাবে এই দীর্ঘ সময় তিনি উপজেলা আওয়ামী পরিবারকে ঐক্যবদ্ধ করে রেখেছেন। গোয়াইনঘাটের সকল ক্ষেত্রে মানুষের মৌলক অধিকার বাস্তবায়নে যে অভাবনীয় উন্নয়ন সাধিত সাহয়েছে তার সিংহভাগই মন্ত্রী ইমরান আহমদের হাত ধরে হয়েছে।
তারা আরো বলেন, সপ্তমবার ইমরান আহমদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গোয়াইনঘাটের মানুষের অবশিষ্ট উন্নয়ন কার্যক্রম বাস্তবে রুপ নেয়ার সুযোগ হয়েছে। ইমরান আহমদের হাত ধরে
উন্নয়নের ধারাবাহিকতা আরো বেগবান হবে বলে আশা প্রকাশ করে তারা উপজেলার সকল ভোটারগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ৷
সেই সাথে তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ দিকে সপ্তমবারের মত নির্বাচিত হওয়ায় প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদকে আরো শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলিগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা জেলা আওয়ামীলীগের সদস্য গোলাপ মিয়া , জেলা আওয়ামীলীগের সদস্য লুৎফুর রহমান লেবু,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা,মাষ্টার ইসমাইল আলী,সামছুল আলম,মহিলা বিষয়ক সম্পাদিকা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম,
সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামীম,মাষ্টার জামাল উদ্দিন,কামরুল হাসান আমিরুল,দপ্তর সম্পাদক মুজিবুর রহমান,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান,সদস্য সুবাস দাস,উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ ,যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন,সদস্য নজরুল ইসলাম,গোলাম কিবরিয়া রাসেল ,সালেহ আহমদ ,জিয়াউল ইসলাম ,রেজাউল করিম রাজ্জাক,সোহান দে,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল ,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান ,সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব সহ উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদকবৃন্দ ৷
জৈন্তাবার্তা/এমকে




