সিলেটে নৌকার এজেন্টকে পেটালো স্বেচ্ছাসেবক দল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

সিলেটে নৌকার এজেন্টকে পেটালো স্বেচ্ছাসেবক দল

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০১/২০২৪ ০৩:১৮:৪১ পূর্বাহ্ন

সিলেটে নৌকার এজেন্টকে পেটালো স্বেচ্ছাসেবক দল

প্রতিকী ছবি


সিলেটে-১ আসনে নৌকার এক এজেন্টকে পেটানোর অভিযোগ উঠেছে। তার নাম বশির খান।

রোববার সকাল সাড়ে ১১টায় নগরীর পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রের সামনে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা সজিব ও রাসেলের নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।

সিলেট মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মখলেছুর রহমান কামরান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আমাদের এজেন্টকে হামলা করেছে। আমরা চিকিৎসার জন্য বশিরকে হাসপাতালে পাঠিয়েছি।

সিলেট মহানগর পুলিশের মুখপাত্র আজবাহার আলী শেখ বলেন, পাঠানটুলা স্কুলের ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হয়। আমরা তাৎক্ষণিক ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

তবে সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র সদস্য সিরাজ খান পালটা অভিযোগ করেন। তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা হরতালের দ্বিতীয় দিনে শান্তিপূর্ণ মিছিল ও পিকেটিং করে। এরপর পুলিশ আমাদের ওপর এমনকি বাসাবাড়িতেও গুলি করে। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক