জামানত হারালেন তৃণমূল বিএনপির শমসের মবিন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

সিলেট-৬

জামানত হারালেন তৃণমূল বিএনপির শমসের মবিন

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৮/০১/২০২৪ ০৫:৫৮:৪২ পূর্বাহ্ন

জামানত হারালেন তৃণমূল বিএনপির শমসের মবিন

জামানত হারালেন তৃণমূল বিএনপির শমসের মবিন।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসন থেকে হেরে জামানত হারিয়েছেন তৃণমূল বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী। রোববার রাতে ঘোষিত চূড়ান্ত বেসরকারি ফলাফলে এ তথ্য জানানো হয়।

এতে দেখা যায়, এই আসনে জয়ী আওয়ামী লীগ প্রার্থী নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন ৫৭ হাজার ৭৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন পেয়েছেন ৩৯ হাজার ৪৮৮ ভোট। আর শমসের মবিন চৌধুরী পেয়েছেন ১০ হাজার ৯৩৬ ভোট। এই আসনে মোট ভোট পড়েছে এক লাখ ১৬ হাজার ৭০২টি।

বিধান অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের অন্তত সাড়ে ১২ শতাংশ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসাবে জামানত বাঁচাতে তার প্রয়োজন ছিল অন্তত ১৪ হাজার ৫৮৭ ভোটের।

২০১৫ সালে পদত্যাগ করার আগ পর্যন্ত বীর বিক্রম মেজর (অব.) শমসের মবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৮ সালের নির্বাচনের আগে তিনি বিকল্পধারার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে যোগ দেন। গত ১৯ সেপ্টেম্বর তিনি তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন। দলটি ২০১৫ সালে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা গঠন করেছিলেন। দলটি এবারই প্রথম 'সোনালী আঁশ' প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক