কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফতাব উদ্দিনের দাফন সম্পন্ন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফতাব উদ্দিনের দাফন সম্পন্ন

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০১/২০২৪ ০৮:১৯:৫৪ পূর্বাহ্ন

কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফতাব উদ্দিনের দাফন সম্পন্ন

ছবি : নিজস্ব


কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পৌরসভার উত্তর দলইমাটি গ্রাম নিবাসী হাজী আফতাব উদ্দিন এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বাদ যোহর দলইমাটি জামে মসজিদ প্রাঙ্গনে হাজী আফতাব উদ্দিনের জানাজার নামায অনুষ্ঠিত হয়।

জানাজার নামাযে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন পেশার হাজারো মানুষ শরীক হন। পরে তার লাশ দলইমাটি গ্রামের কবরস্থানে দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, হাজী আফতাব উদ্দিন দীর্ঘদিন থেকে নানা রোগে ভোগছিলেন। গত রবিবার রাত ১২টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। ইন্নানিল্লাহি.......রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, চার ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হাজী আফতাব উদ্দিন কানাইঘাট বাজারের একজন বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী ছিলেন। তার পরিবারের অনেকে ব্যবসার সাথে জড়িত। সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যবসায়ী হিসেবে সকল মহলের কাছে তার পরিচিতি ছিল। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষ তাকে দেখতে তার বাড়িতে ভীড় জমান।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন, মরহুম হাজী আফতাব উদ্দিনের চাচাতো ভাই কানাইঘাট পৌর মেয়র লুৎফুর রহমান, ভগ্নিপতি জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক মস্তাক আহমদ পলাশ, শ্যালক জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট ফখরুল ইসলাম, কানাইঘাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লোকমান হোসেন, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, নাজমুল ইসলাম হারুন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ সহ বিশিষ্টজন।

এম সি



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক