নগরীর আবাসিক হোটেল থেকে বিদেশী পিস্তলসহ যুবক গ্রেপ্তার।
সিলেট নগরীর আবাসিক হোটেলের কর্মচারীকে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
সোমবার (৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে মহানগরের ধোপাদিঘীর উত্তরপাড়স্থ হোটেল অনুরাগ (আবাসিক)-এর ৪র্থ তলার একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক সিলেটের বিশ্বনাথ থানার মান্দারুকা গ্রামের আব্দুল মতিনের ছেলে শাওন ইসলাম পাবেল (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরের ধোপাদিঘীর উত্তরপাড়স্থ হোটেল অনুরাগ (আবাসিক) এর ৪র্থ তলার কর্মচারীর কক্ষে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তল্লাশি করে যুবকের বসবাসরত কক্ষ থেকে বিদেশী পিস্তল জব্দসহ পাবেলকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলা দায়েরপূর্বক পাবেলকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জৈন্তাবার্তা/জেএ




