সিলেটে সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হেনস্তা, ব্যবসায়ী নেতা আটক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

সিলেটে সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হেনস্তা, ব্যবসায়ী নেতা আটক

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০১/২০২৪ ০৪:৩৭:৪৮ পূর্বাহ্ন

সিলেটে সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হেনস্তা, ব্যবসায়ী নেতা আটক

সিলেটে সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হেনস্তা, ব্যবসায়ী নেতা আটক।


সিলেট নগরীর মদীনা মার্কেটে সিলেটে সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে হেনস্তার অপরাধে ব্যবসায়ী নেতা আটক করে পুলিশ। 

মঙ্গলবার দুপুরে ফুটপাতে বাজার এর খবর সংগ্রহকালে ভিডিও ফুটেজ নেওয়ার সময় সাংবাদিকের উপর চড়াও হন বাবলু আহমদ নামের এক ব্যবসায়ী নেতা।

তিনি পেশাগত দায়িত্ব পালনে থাকা দেশটিভির সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণ করেন। তুলে নেওয়ার হুমকী প্রদান করেন। ঘটনা এক পর্যায়ে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক বাবলু আহমদ মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।

ঘটনাস্থলে উপস্থিত থাকা গণমাধ্যমকর্মী সূত্রে জানা যায়, প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিকরা যখন সংবাদ সংগ্রহ করছিলেন তখন কোন কারণ ছাড়াই ফুটেজ সংগ্রহ করতে নিষেধ আছে বলে উল্লেখ করে সংবাদ সংগ্রহের কাজে বাধা প্রদান করেন মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাবলু আহমদ। সাধারণ কথাবার্তার এক পর্যায়ে শুরু হয় বাগ-বিতন্ডা। এক পর্যায়ে বাবলু আহমদ তার দলবল নিয়ে চড়াও হোন দুজন সাংবাদিকের ওপর এবং ওই নেতার অফিসে তুলে নেওয়ার চেষ্টা করেন।

এ ছাড়া হুমকি ধামকিসহ নানা ভাবে হেনস্তা করেন বলে জানা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হন সিলেটের কর্মরত সাংবাদিকরা। এ ঘটনায় মদিনা মার্কেট এলাকার পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত হয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন। বাজার কমিটির সাধারণ সম্পাদক বাবলু আহমদকে আটক করে গাড়িতে করে নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে দেশ টিভির ভিডিও জার্নালিস্ট শ্যামানন্দ শ্যামল বলেন, ‘মাছের বাজারের ভিডিও ফুটেজ সংগ্রহ করার পর আমি ব্যাংকে গিয়েছিলাম গ্যাসের ফি এর কার্ডে রিচার্জ করার জন্য। ব্যাংক থেকে বের হতে না হতেই বাবলু আহমদ তার দলবল নিয়ে আমার ওপর চড়াও হয়। আমাকে হুমকি দিতে থাকে যে কেন আমি মাছ বাজারের ভিডিও করেছি।’এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক