হুছামুদ্দিনকে ফুল দিয়ে শোকজ খেলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

হুছামুদ্দিনকে ফুল দিয়ে শোকজ খেলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০১/২০২৪ ০৫:০০:০২ পূর্বাহ্ন

হুছামুদ্দিনকে ফুল দিয়ে শোকজ খেলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি

সিলেট জেলা বিএনপির সহ সভাপতি গোলাম রব্বানীকে শোকজ।


সিলেট-৫ আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হুছামুদ্দিন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে শোকজ খেয়েছেন জেলা বিএনপির সহসভাপতি ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী।

সোমবার (৮ জানুয়ারি) রাত ৯টার দিকে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি। এর আগে রবিবার (৭ জানুয়ারি) রাতে নির্বাচনের ফল ঘোষণার পর হুছামুদ্দিন চৌধুরীর বাড়িতে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির এই নেতা।

ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে সমালোচনা শুরু করেন জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

এ অবস্থায় সোমবার রাত ৯টার দিকে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এক পত্রে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে শোকজ করেন। আগামী পাঁচ দিনের মধ্যে শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী দলের গঠনতন্ত্র না মেনে শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে শোকজ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাকে শোকজের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

শোকজের চিঠিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র গঠনতন্ত্র মোতাবেক আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তাহা চিঠি প্রাপ্তির ৫ (পাঁচ) দিনের মধ্যে আপনার স্বপক্ষে কোন বক্তব্য থাকলে নিম্নস্বাক্ষরকারীদ্বয়ের বরাবরে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।’ 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক