ভোটারদের ধন্যবাদ জানিয়ে সিলেট জেলা বিএনপির লিফলেট বিতরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

ভোটারদের ধন্যবাদ জানিয়ে সিলেট জেলা বিএনপির লিফলেট বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৯/০১/২০২৪ ০৬:১৯:০৫ পূর্বাহ্ন

ভোটারদের ধন্যবাদ জানিয়ে সিলেট জেলা বিএনপির লিফলেট বিতরণ

ভোটারদের ধন্যবাদ জানিয়ে সিলেট জেলা বিএনপির লিফলেট বিতরণ।


সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ডামী নির্বাচনে দুই শতাংশ মানুষও ভোট কেন্দ্র যায় নি। এতে প্রমাণ করে আওয়ামীলীগের জনসমর্থন তলানিতে নেমেছে। আর ভূয়া ইসি ভোটারদের উপস্থিতি নিয়ে মিথ্যার বেসাতি করেছে। প্রকৃতপক্ষে দেশবাসী এই ডামী নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। যতদিন পর্যন্ত দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার না হবে, সাধারণ মানুষ ভোটাধিকার ফিরে না পাবে তত দিন পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। অভিলম্বে সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিয়ে রাজনৈতিক প্রতিহিংসামূলক সকল গায়েবী মামলা প্রত্যাহার করতে হবে।

মঙ্গলবার বেলা দুইটায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আদালত চত্বর ডামী ভোট বর্জন করায় ভোটারের ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ শেষে রেজিস্ট্রারী মাঠে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আহমদ বলেন, যে নির্বাচন ডামী, প্রার্থী ডামী, ভেটার ডামী, সেই সরকারও ডামী। সারাদেশে ন্যায় সিলেটবাসীও প্রমাণ করেছেন এই ডামী নির্বাচনের সাথে জনগনের কোন সম্পর্ক নেই।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটুয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, আবুল কাশেম ও শাহপরান আহমদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, আইন সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট আনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আকবর হোসেন,সহ আইন সম্পাদক এডভোকেট ওবায়দুল রহমান ফাহমী, এডভোকেট মুহিতুর রহমান, এড মোবারক হোসেন, জেলা বিএনপি নেতা আজিজুল হোসেন আজিজ এডভোকেট রাজ্জাক খাঁন রাজ,  আং রাজ্জাক,বেলাল আহমদ, সাইফুল ইসলাম , মুজিবুল হক রাহাত, শেখ আজিজ সুজা , জাবের আহমদ, বেলাল আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক