৭ মাসে হাফেজ হলেন সিলেটের আব্দুল্লাহ আল মামুন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

৭ মাসে হাফেজ হলেন সিলেটের আব্দুল্লাহ আল মামুন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৯/০১/২০২৪ ১০:৫৮:০২ পূর্বাহ্ন

৭ মাসে হাফেজ হলেন সিলেটের আব্দুল্লাহ আল মামুন

৭ মাসে হাফেজ হলেন সিলেটের আব্দুল্লাহ আল মামুন।


পবিত্র কুরআন শরীফ মাত্র সাত মাস ১৭ দিনে মুখস্থ করে হাফেজ হয়েছেন ১২ বছরের আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার জামেয়া দারুস সুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম মাদ্রাসার শিক্ষার্থী।

কুরআনে হাফেজ সম্পন্নকারী আব্দুল্লাহ আল মামুন সিলেট জেলার কানাইঘাট উপজেলার তালবাড়ী গ্রামের কামাল আহমদের ছেলে।

দারুস সুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল গাফফার বলেন, বিগত রমযান পর আব্দুল্লাহ আল মামুন আমাদের মাদ্রাসায় ভর্তি হন। সে আমাদের আন্তরিকতায় একজন ভালো শিক্ষার্থী হিসেবে গড়ে ওঠে। আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে আব্দুল্লাহ আল মামুন ।

মোহাম্মদিয়া লামারগ্রাম মাদরাসার হিফজ বিভাগীয় শিক্ষক হাফেজ মাওলানা দিদারুল ইসলাম তাহমিদ জানান, আব্দুল্লাহ আল মামুন সাত মাসে কুরআনে হাফেজ হয়েছে এটি আমাদের সবার গর্ব। তার উজ্জল ভবিষ্যতের জন্য আমরা সবার কাছে দোয়া চাই।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক