জৈন্তাপুরের সুপারী কিনতে আসেন দেশের বিভিন্ন প্রান্তের পাইকারেরা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরের সুপারী কিনতে আসেন দেশের বিভিন্ন প্রান্তের পাইকারেরা

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০১/২০২৪ ১২:১২:৩৫ অপরাহ্ন

জৈন্তাপুরের সুপারী কিনতে আসেন দেশের বিভিন্ন প্রান্তের পাইকারেরা


জৈন্তাপুর উপজেলা কৃষি সমৃদ্ধ, সমতল ও পাহাড়ি ফসল উৎপাদনে ব্যাপক সফল একটি উপজেলা নাম।  এই উপজেলায় যেমন সমতল ভূমিতে প্রতিবছর কোটি কোটি টাকার বরবটি,শিম,সরিষা, নাগামরিছ,তরমুজের ভালো ফলন হয় তেমনি তুলনামূলক টিলা সমৃদ্ধ এলাকায় রপ্তানিযোগ্য পন্য জারা লেবুর পাশাপাশি সুপারীর ফলন হয়ে থাকে।

জৈন্তাপুর সদরে প্রতি সাপ্তাহিক হাঁটে (বুধবার, রবিবার) স্হানীয় পর্যায়ে সুপারী বিক্রির এক জমজমাট বাজার বসে। প্রতি হাটবারে উপজেলার কৃষি ব্যাংকের বিপরীতে  সংলগ্ন বড়বাজার মসজিদের পাশে সকাল থেকে সুপারী বিক্রেতা ও কিনতে আসা পাইকারদের উপস্থিতিতে জমে উঠে সকালের হাঁট।

সরজমিনে গিয়ে দেখা যায় মসজিদের ফটকের সামনে হাটবারে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিক্রেতারা কেউ ছোট ব্যাগভর্তি করে কেউবা বস্তা ভর্তি করে সুপারী নিয়ে এসেছে বিক্রির জন্য।  এদের মধ্যে একজন উপজেলার বন্দরহাটি এলাকার এখলাসুর রহমান। তিনি জানান তার বাড়ীর ১ বিঘা  সমপরিমাণ জায়গায় সুপারীর গাছ আছে। এ বছর তিনি লক্ষাধিক টাকার সুপারী বিক্রি করেছেন। তিনি আরো বলেন প্রতি বছর কার্তিক থেকে ফাল্গুন মাস সুপারীর মৌসুম। তুলনামূলক কম পরিচর্যা ও পরিশ্রম হওয়ায় সুপারী ব্যাবসা বছরের এক বাড়তি আয় উৎস বলে তিনি মনে করেন।

জৈন্তাপুর উপজেলায় অন্যতম পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত হর্ণি, গুয়াবাড়ী,কালিন্জিবাড়ী,বাইরাখেল এলাকায় রয়েছে প্রচুর সুপারী বাগান। এমনই এক বাগানের মালিক সুসজ্জিত রাম্ভাই জানান, তার দুটো বাগান তিন একর করে ছয় একর জমি টিলা বেষ্টিত এলাকা নিয়ে বিস্তৃত।  এ রকম প্রায় ১৬ থেকে ১৭ জন বাগানমালিক রয়েছ উপজেলার তোয়াশিহাঁটি এলাকায়।

তাদের মধ্যে অন্যতম একজন উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফয়সাল কংলাহ্ জানান, তার প্রায় বিশ বিঘা পাহাড়ি জমিতে ৪ থেকে সাড়ে বিঘা জমিতে সুপারী বাগান রয়েছে। প্রতি বছর নভেম্বর থেকে বাগান চুক্তিতে দিয়ে সুপারী বিক্রি করেন। এ বছরে তিনি প্রায় ৫ লক্ষ টাকার মত শুধু সুপারী থেকে আয় করতে সক্ষম হয়েছেন।

জৈন্তাপুর হাঁট থেকে সুপারী কিনতে আসা হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ব্যবসায়ী হুমায়ুন লস্কর জানান, তিনি মাসে দুই থেকে তিনবার শুধু পাইকারি দামে সুপারী কিনতে জৈন্তাপুরে আসেন। এ অঞ্চলের সুপারীর গুনগত মান ও চাহিদা সিলেট বিভাগের অন্যান্য এলাকা থেকে উত্তম । 

তিনি জানান বর্তমান বাজারমূল্য অনুযায়ী মান ভেদে প্রতি বিগ সুপারী ৫৫০ থেকে ৬০০ টাকা।  এ অর্থে প্রতিপিছের দাম দেড় টাকার মত। 

জৈন্তাপুর বাজার ইজারাদার কর্তৃপক্ষের অন্যতম ব্যবসায়ী  আবদুল করিম জানান প্রতি হাঁটে সকাল থেকে সুপারী বিক্রির স্হানে সকাল থেকে ভীড় জমে। দেশের বিভিন্ন প্রান্তের পাইকারেরা এসে এখান থেকে সুপারী ক্রয় করে নিয়ে যায়। তিনি জানান প্রতি হাঁটে এখানে ৮ থেকে ১০ লক্ষ টাকার সুপারী বিক্রি হয়। 

এ বিষয়ে জৈন্তাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ সহকারী কর্মকর্তা ( উদ্ভিদ সংরক্ষণ) গৌতম চন্দ্র সূত্রধর জানান, সুপারী এককালীন রোপন যোগ্য ফসক হওয়ায় এর বাড়তি কোন পরিচর্যার প্রয়োজন হয় না। তবে জৈন্তাপুর উপজেলার অনেক চাষী সুপারী বাগানে সাথি ফসল হিসেবে বিভিন্ন ধরণের ফসল যেমন কমলা,লেবু চাষের জন্য পরামর্শ দেয়া হলে সুপারী বাগান রক্ষণাবেক্ষণ ও বছরের একটি সময় নির্দিষ্ট পরিমানের সার প্রয়োগের পরামর্শ দেয়া হয়ে থাকে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক