দয়ামীরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

দয়ামীরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১০/০১/২০২৪ ০২:০৮:০৫ পূর্বাহ্ন

দয়ামীরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

দয়ামীরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত।


ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের চকবাজার নামক স্থানে দু’টি সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আব্দুল আজিজ (৫০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় দয়ামীর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি উপজেলার উমরপুর ইউনিয়নের মাটিহানী গ্রামের বাসিন্দা।

জানা যায়, ওই বাজারস্ত তার কর্মক্ষেত্রে যাওয়ার সময় একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর অপর একটি সিএনজি অটোরিক্শা তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক