দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে লড়তে গিয়ে ৭ প্রতিদ্বন্দ্বীর মধ্যে ৫ জনই জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধি মতে, জামানত রক্ষায় প্রার্থীকে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের একভাগ ভোট পেতে হবে। সে হিসেবে সিলেট-৩ আসনে মোট প্রদত্ত ভোট ছিলো ১ লাখ ২২ হাজার ২৯২। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ১৫ হাজার ২৮৭। কিন্তু ৫ প্রার্থীর কেউই সেই পরিমাণ ভোট না পাওয়ায় নিজেদের জামানত রক্ষা করতে পারেননি।
জামানত হারানো প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক (লাঙ্গল) ৪ হাজার ২৬৯ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শেখ জাহেদুর রহমান মাসুম (মোমবাতি) ৫৬০ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনোয়ার হোসেন আফরোজ (আম) ২২০ ভোট, ইসলামী ঐক্যজোটের মো. ময়নুল ইসলাম (মিনার) ২০৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম (ঈগল) ১৩৩ ভোট।
এ আসনে আওয়ামী লীগের হওয়া প্রার্থী হাবিবুর রহমান (নৌকা) ৭৯ যেহাজার ৬৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটত প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীক স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ৩৫ হাজার ৮৩৬ পেয়েছেন।
জৈন্তাবার্তা/এমকে




