নগরীর কয়েকটি এলাকায় বৃহস্পতিবার থাকবে না বিদ্যুৎ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

নগরীর কয়েকটি এলাকায় বৃহস্পতিবার থাকবে না বিদ্যুৎ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১০/০১/২০২৪ ০৩:০০:২৭ পূর্বাহ্ন

নগরীর কয়েকটি এলাকায় বৃহস্পতিবার থাকবে না বিদ্যুৎ

প্রতিকী ছবি


সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ট্রান্সফরমার মেরাতম, জরুরি সংরক্ষণ ও সঞ্চালন লাইনের আশপাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সিলেট মহানগরের কয়েকটি এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হচ্ছে- রায়নগর, ঝর্নারপাড়, দর্জিবন্দ, খরাদিপাড়া, দপ্তরিপাড়া, আগপাড়া, মিতালী আবাসিক এলাকা, বসুন্ধরা আবাসিক এলাকা ও রাজবাড়ি এলাকা।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রকৌশলী শামছ-ই-আরেফিন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক