ইতিহাসের একটি নির্লজ্জ নির্বাচন হয়েছে: আরিফুল হক চৌধুরী (ভিডিও)
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

ইতিহাসের একটি নির্লজ্জ নির্বাচন হয়েছে: আরিফুল হক চৌধুরী (ভিডিও)

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১০/০১/২০২৪ ০৬:১৮:০৪ পূর্বাহ্ন

ইতিহাসের একটি নির্লজ্জ নির্বাচন হয়েছে: আরিফুল হক চৌধুরী (ভিডিও)

আরিফুল হক চৌধুরীর লিফলেট বিতরণ।


বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ইতিহাসের একটি নির্লজ্জ ও একদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে। যে নির্বাচনে স্বয়ং আওয়ামী লীগের নেতাকর্মীরাই ভোট দিতে যায়নি। বিএনপির আহবানে তারাও ভোটকেন্দ্রে না গিয়ে সরকারকে ম্যাসেজ দিয়েছে। আওয়ামী লীগ যদি ভোট কেন্দ্রে যেত তাহলে অন্ততপক্ষে ভোটারদের লাইন কিছু না হলেও দেখা যেত।  

https://fb.watch/puhcMJF5pB/

বিএনপির নেতা আরিফুল হক আরো বলেন, আমরা নির্বাচনের আগে শান্তিপূর্ণ কর্মসূচি ও লিফলেট বিতরণের মাধ্যমে জনগণে কাছে এই নির্বাচনে অংশগ্রহণ না করার বার্তা পৌঁছে দিয়েছি। জনগণ আমাদের এই আবেদনে সাড়া দিয়েছে এবং জনগণ এই একদলীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণ করেনি। গেল ৭ তারিখের নির্বাচন জনগণ শূন্য, অংশগ্রহণ শূন্য, অগ্রহণযোগ্য হয়েছে। ইতিমধ্যেই বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোতে ভোটের সেই চিত্র ফুটে এসেছে।

বুধবার (১০ জানুয়ারি) সকালে সিলেটের আম্বরখানা এলাকায় জনগণকে ধন্যবাদ জানিয়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, বিএনপির ভোট বর্জন কর্মসুচিতে সাড়া দিয়ে দেশের অধিকাংশ ভোটার ভোট কেন্দ্রে যাননি। খুব অল্প সংখ্যক ভোটার যারা ভোট দিয়েছেন তারা প্রকৃত দেশপ্রেমিক হতে পারেন না। নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন না দেয়া পর্যন্ত বিএনপি আন্দোলন করে যাবে বলে জানান বিএনপির কেন্দ্রীয় এই নেতা। বিএনপির আহবানে ভোট বর্জন করার জন্য সিলেটের সকল জনগণকে ধন্যবাদ জানান সাবেক মেয়র আরিফুল হক।

এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা,  কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহিয়া, মহানগর শ্রমিক দলের আহবায়ক আব্দুল আহাদ, জেলার সদস্য সচিব নুরুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আফজল হোসেন প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক