সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাল গ্রেপ্তার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাল গ্রেপ্তার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১০/০১/২০২৪ ০৬:২৯:৪০ পূর্বাহ্ন

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাল গ্রেপ্তার

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাল গ্রেপ্তার।


সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে মহানগরের ঝেরঝেরিপাড়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, আগের একটি নাশকতা মামলার আসামি ছিলেন আব্দুল আহাদ খান জামাল। ওই মামলায় পরোয়ানা জারি থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত বছরের ২৭ মে আরেকবার গ্রেপ্তার হন এই স্বেচ্ছাসেবক দল নেতা। একমাস কারাবারণ করে তিনি জামিনে মুক্ত পান। এ মুক্তির ৭ মাসের মাথায় ফের গ্রেফতার হলেন খান জামাল।

প্রসঙ্গত, ২০২১ সালের ২১ আগস্ট সিলেট স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। ওইসময় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্ব পান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আব্দুল আহাদ খান জামাল।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক