গোলাপঞ্জের শতবর্ষী বৃদ্ধ আলহাজ্ব তফুর আলী আর নেই।
সিলেটের গোলাপগঞ্জের হেতিমগঞ্জ শিংপুর জামে মসজিদের সাবেক মুতাওয়াল্লি শতবর্ষী বৃদ্ধ আলহাজ্ব তফুর আলী শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মরহুম (১০ জানুয়ারি) বুধবার বিকাল ৩টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ১১০ বছর। মৃত্যুকালে তিনি ছেলে ও মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে মারা যান।
মরহুমের জানাযার নামাজ আগামীকাল (১১ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১০টায় শিংপুর জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে। যয
জৈন্তাবার্তা/জেএ




