গোলাপগঞ্জে রোগী সেজে এ্যাম্বুলেন্সে ইয়াবা বিক্রি, চালকসহ গ্রেপ্তার ৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে রোগী সেজে এ্যাম্বুলেন্সে ইয়াবা বিক্রি, চালকসহ গ্রেপ্তার ৩

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০১/২০২৪ ০৮:৪৮:১৮ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে রোগী সেজে এ্যাম্বুলেন্সে ইয়াবা বিক্রি, চালকসহ গ্রেপ্তার ৩

গোলাপগঞ্জে রোগী সেজে এ্যাম্বুলেন্সে ইয়াবা বিক্রির সময় চালকসহ গ্রেপ্তার ৩।


সিলেটের গোলাপগঞ্জে রোগী সেজে এ্যাম্বুলেন্সে করে ইয়াবা বিক্রি করতে যাওয়ার সময় এ্যাম্বুলেন্সের চালকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

বুধবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী বাজারের সামনে থেকে এ্যাম্বুলেন্স গাড়ি তল্লাশী করে ইয়াবা ও এ্যাম্বুলেন্সের চালকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- জকিগঞ্জ উপজেলার অজরপাড়া গ্রামের মফজ্জিল আলীর ছেলে আতাউর রহমান আতা (৫২), একই উপজেলার পূর্ব লোহার মহল গ্রামের মৃত তছির আলীর ছেলে বেল্লাল আহমদ (৪৩) ও পলাশপুর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে মাসুদ আহমদ (৪২)।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী বাজারের সামনে জকিগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ইয়াবা বিক্রি করতে যাওয়ার সময় একটি এ্যাম্বুলেন্স (মেট্রো- চ- ৭৪-০১২৩) থামিয়ে তল্লাশী চালালে গ্রেপ্তারকৃতদের পকেট থেকে ১৮’শ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় এ্যাম্বুলেন্স চালকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের আগামীকাল বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক