সিলেট পেল ২ মন্ত্রী, ১ প্রতিমন্ত্রী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সিলেট পেল ২ মন্ত্রী, ১ প্রতিমন্ত্রী

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১০/০১/২০২৪ ১০:০৫:৪৭ পূর্বাহ্ন

সিলেট পেল ২ মন্ত্রী, ১ প্রতিমন্ত্রী

বা থেকে শফিকুর রহমান চৌধুরী, আব্দুস শহীদ ও সামান্ত লাল সেন।


নতুন মন্ত্রিসভার সদস্যরা আগামীকাল বৃহস্পতিবার শপথ নেবেন। এরই মধ্যে শপথ নিতে যাঁদের ডাকা হয়েছে তাঁদের নাম ঘোষণা করা হয়েছে। আজ বুধবার মন্ত্রিপরিষদসচিব গণমাধ্যমে নাম ঘোষণা করেন। ডাক পাওয়া ২৫ জন পূর্ণমন্ত্রীর মধ্যে সিলেটের ২ জন এবং ১১ জন প্রতিমন্ত্রীর মোঢ্যে সিলেটের একজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানান সচিব।

নির্বাচনের তফসিল ঘোষণার আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী ছিলেন। সে হিসাবে এবারের মন্ত্রিসভার আকার কিছুটা ছোট হচ্ছে।

শপথ নিতে ডাক পেয়েছেন যে ২৫ পূর্ণমন্ত্রী: 

আ ক ম মোজাম্মেল হক (গাজীপুর-১)

ওবায়দুল কাদের (নোয়াখালী-৫)

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪)

আসাদুজ্জামান খান (ঢাকা-১২)

ডা. দীপু মনি (চাঁদপুর-৩)

মো. তাজুল ইসলাম (কুমিল্লা-৯)   

মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১)   

আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪)

মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭)   

মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪)

মো. আব্দুর রহমান (ফরিদপুর-১)

নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫)

আব্দুস সালাম (ময়মনসিংহ-৯)

সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯)

জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩)

নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬)

আনিসুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৪)   

সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১)   

উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩)

মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯)

ফরহাদ হোসেন (মেহেরপুর-১)

মো. ফরিদুল হক খান (জামালপুর-২)

মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২)

ইয়াফেস ওসমান

সামন্ত লাল সেন (সিলেটের হবিগঞ্জের নাগুরা গ্রামে জন্মগ্রহণ করেন) তিনি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হচ্ছেন।

১১ প্রতিমন্ত্রী হচ্ছেন যাঁরা:

বেগম সিমিন হোসেন (রিমি) (গাজীপুর-৪)

নসরুল হামিদ (ঢাকা-৩)

জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩)

মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭)

মো. মহিবুর রহমান (পটুয়াখালী-৪)

খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২)

জাহিদ ফারুক (বরিশাল-৫)

কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি)

বেগম রুমানা আলী (গাজীপুর-৩)

শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২)

আহসানুল ইসলাম টিটু (টাঙ্গাইল-৬)

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক