এই বাসাতেই বসবাস করতেন আত্মহত্যাকারী ৩ সন্তানের জননী।
সিলেট নগরীর সুবিধবাজারের বনকলাপাড়ার ৮ নং গলির ৮২ নং বাসা থেকে তিন সন্তানের এক গৃহবধূ গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।
আত্মহত্যাকারী গৃহবধূর নাম তাহিমা বেগম (২৫) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মাখরখলা গ্রামের শেপু মিয়ার স্ত্রী। ।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক টানাপড়েন থেকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে এই আত্মহত্যা করেছে। ময়না তদন্তের জন্য লাশটি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জৈন্তাবার্তা/জেএ




