বাদ পড়লেন সিলেটের ৪ মন্ত্রী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিসভা সাজিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে সিলেটের রয়েছেন ২ মন্ত্রী ও ১ প্রতিমন্ত্রী। তবে নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি একাদশ সংসদের ১৫ জন পূর্ণ মন্ত্রী, ১৩ জন প্রতিমন্ত্রী ও দুজন উপমন্ত্রীর। যার মধ্যে রয়েছেন সিলেটের আলোচিত ৪ মন্ত্রী।
রোববারের সংসদ নির্বাচনে ভোটের তৃতীয় দিনের মাথায় বুধবার রাতে নতুন মন্ত্রিসভা্র সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মো: মাহবুব হোসেন।
বৃহস্পতিবার নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেবেন।
যেসব পূর্ণ মন্ত্রী বাদ
মন্ত্রিসভার নতুন তালিকা ঘেঁটে দেখা যায় গত পাঁচ বছর দায়িত্বে থাকা মন্ত্রীদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বস্ত্র, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ নতুন ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন মন্ত্রিসভায় থাকছেন না।
২০১৮ সালের সংসদ নির্বাচনের পরও প্রধানমন্ত্রীর পর ২৫ জন পূর্ণ মন্ত্রীর শপথ হয়। এদের মধ্যে দুইজন ছিলেন টেকনোক্র্যাট কোটায়। এবারের জাতীয় নির্বাচনের আগে পদত্যাগ করেন তারা। ফলে বুধবার মন্ত্রী হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন যে ২৩ জন, তাদের মধ্যে কেবল ৯ জন নতুন সরকারে থাকছেন।
জৈন্তাবার্তা/জেএ




