শফিক চৌধুরী মন্ত্রি হওয়ার খবরে বিশ্বনাথে আনন্দ মিছিল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

শফিক চৌধুরী মন্ত্রি হওয়ার খবরে বিশ্বনাথে আনন্দ মিছিল

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০১/২০২৪ ০৬:০৯:৩৮ পূর্বাহ্ন

শফিক চৌধুরী মন্ত্রি হওয়ার খবরে বিশ্বনাথে আনন্দ মিছিল

শফিক চৌধুরী মন্ত্রি হওয়ার খবরে বিশ্বনাথে আনন্দ মিছিল।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী প্রতিমন্ত্রি হওয়ার খবরে বিশ্বনাথে আনন্দ মিছিল করেছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহেযোগী সংগঠনের নেতাকর্মীরা।

১১ই জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামীলগের সভাপতি শাহ আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক ফারুক আহমদ এর নেতৃত্বে বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজার ও নতুন বাজার সহ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ পূর্বক এই আনন্দ মিছিল করেন দলীয় নেতা কর্মীরা।

নতুন প্রতিমন্ত্রী হিসেবে ডাক পান সিলেট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।

এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেয়েছেন উল্লেখ করে শফিকুর রহমান চৌধুরী বলেন, কোন মন্ত্রণালয় মিলছে তা এখনো জানানো হয়নি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে প্রথমে প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদেরও শপথ পড়াবেন। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের তিনি ৭৮ হাজার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শফিক চৌধুরী। এরপর বুধবার (১০ জানুয়ারি) সকালে শপথ গ্রহণ করেন তিনি। শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যে প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন তিনি। 

উল্লেখ্য, দীর্ঘদিন যুক্তরাজ্য আওয়ামী লীগে কাজ করা শফিকুর রহমান বিলেতের মায়া ত্যাগ করে সিলেটের রাজনীতিতে সক্রিয় হন ২০০৮ সালে। পরের বছরেই নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সে সময়ের প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীকে হারিয়ে সিলেট-২ আসনে প্রথমবার এমপি নির্বাচিত হন শফিক।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক