জৈন্তাপুরে পুলিশের অভিযানে ২২ বোতল বিদেশি মদসহ একজন আটক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ২২ বোতল বিদেশি মদসহ একজন আটক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০১/২০২৪ ০৬:৩৩:৪৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ২২ বোতল বিদেশি মদসহ একজন আটক

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ২২ বোতল বিদেশি মদসহ একজন আটক।


জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ২২ বোতল বিদেশি মদ সহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত আসামির নাম মো আলমাছ মিয়া(৪৪)। সে উপজেলার পশ্চিম ভিত্রিখেল গ্রামের ইসরাক আলির ছেলে। পুলিশ জানায় এর আগেও তার বিরুদ্ধে ছয়টি মাদক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ই জানুয়ারি)  সন্ধ্যা ছয় ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এএসআই দীপক চন্দ্র সূত্রধর সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দরবস্ত টু বনপাড়া রাস্তায় অভিযানে নামে পুলিশ।

এ সময় চারিকাঠা ইউনিয়নের অন্তর্ভুক্ত রামপ্রসাদ পশ্চিম যুব কল্যান সমিতির নিকট হতে আসমি আলমাছকে আটক করে পুলিশ। এ সময় আলমাছের সাথে থাকা অপর এক সহযোগী পালিয়ে যায়। পরে তার সাথে থাকা ২২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদগুলো ভারতীয় ব্লেন্ডার প্রাইড ও সিগনেচার ব্রান্ডের বলে জানায় পুলিশ। 

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বিদেশি মদ সহ একজন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্তো ঘটনায় পলাতক আসামি সহ আটক ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিকে বৃহস্পতিবার পুলিশ পাহারায় বিজ্ঞআদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক