প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্বে শফিকুর রহমান চৌধুরী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্বে শফিকুর রহমান চৌধুরী

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১১/০১/২০২৪ ০৯:৪২:৫১ পূর্বাহ্ন

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্বে শফিকুর রহমান চৌধুরী

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্বে শফিকুর রহমান চৌধুরী


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জানুয়ারী) বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আওয়ামী লীগের এই প্রবীণ সংসদ সদস্য। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে শফিকুর রহমান চৌধুরী দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত হন।

এর আগে সন্ধ্যায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে ১১জন সংসদ সদস্য। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথগ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যরা নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক