প্রভাবশালীরা ছিটকে পড়ায় সিলেটে হতাশা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

প্রভাবশালীরা ছিটকে পড়ায় সিলেটে হতাশা

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২/০১/২০২৪ ১২:০৬:৫০ অপরাহ্ন

প্রভাবশালীরা ছিটকে পড়ায় সিলেটে হতাশা

প্রভাবশালীরা ছিটকে পড়ায় সিলেটে হতাশা।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের এক দিন পর মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৩৬ জন। এর মধ্যে পূর্ণ মন্ত্রী ২৫ জন, প্রতিমন্ত্রী রয়েছেন ১১ জন। তার মধ্যে সিলেট বিভাগ এক প্রতিমন্ত্রী ও দু’জন মন্ত্রী পেয়েছে। একজন টেকনোক্র্যাট হিসেবে আছেন মন্ত্রিসভায়। মৌলভীবাজার-৪ থেকে প্রথমবারের মতো মন্ত্রী হয়েছেন উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। আর সিলেটের বিশ্বনাথের সন্তান চিকিৎসক সামন্তলাল সেন টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছেন। সিলেট-২ আসন থেকে নির্বাচিত শফিকুর রহমান চৌধুরী পেয়েছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব।

বিপরীতে ঠাঁই হয়নি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের। এ ছাড়া বাদ পড়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটে উঠেছে হতাশা। একজন ব্যক্তি তাঁর ফেসবুকে লিখেছেন, নির্বাচনের সময় পুরো সময়টা দিয়েছি নৌকার প্রার্থীর জন্য। ভেবেছিলাম মন্ত্রী হবেন ড. এ কে আব্দুল মোমেন। উন্নয়ন হবে সিলেটের। কিন্তু একেবারেই বাদ দিয়ে দেওয়া হলো তাঁকে।

আরেকজন লিখেছন, পুণ্যভূমি সিলেটের মানুষ নিরাশ হয় না।আল্লাহর প্রতি আস্থা আছে। অবশ্যই ভালো ফলাফল আসবে। ইন শা আল্লাহ।

এদিকে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনে করেন আগামীতে মন্ত্রিসভা বর্ধিত হলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক