সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি অশোক সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি অশোক সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২/০১/২০২৪ ১২:২০:৫১ অপরাহ্ন

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি অশোক সাধারণ সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া


বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে অশোক পুরকায়স্থ সভাপতি ও গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) সাধারণ সম্পাদক পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১২ জানুয়ারি) ভোর ৬টায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমান চৌধুরী এডভোকেট। ফলাফল ঘোষণায় তাঁকে সহযোগিতা করেন সহকারি নির্বাচন কমিশনার আল আসলাম মুমিন এডভোকেট ও সজল চন্দ্র পাল এডভোকেট।

ঘোষিত ফলাফল অনুযায়ী অশোক পুরকায়স্থ এডভোকেট ৬২১ ভোট পেয়ে সভাপতি, মো. জালাল উদ্দিন এডভোকেট ৯০০ ভোট পেয়ে সহ-সভাপতি-১, মো. নুরুল আমিন এডভোকেট ৬৮৭ ভোট পেয়ে সহ-সভাপতি-২, গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট ৯৯৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক, মো. সালেহ আহমদ (হীরা) এডভোকেট ৭৫৩ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-১, মাছুম আহমদ এডভোকেট ৮১৬ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক-২ পদে, মো. সাইফুর রহমান খন্দকার (রানা) এডভোকেট ৭৪১ ভোট পেয়ে সমাজ বিষয়ক সম্পাদক পদে, মোহাম্মদ কাদির আহমেদ এডভোকেট ৯৩১ ভোট পেয়ে সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে, মো. মেহেদী হাসান সজল এডভোকেট ৭১৪ ভোট পেয়ে লাইব্রেরি সম্পাদক পদে, মো. মোজাক্কির হোসেন এডভোকেট ৮৮১ ভোট, মো. ওয়াজিহুদ্দিন তারিক এডভোকেট ৮৭২ ভোট, মো. বদরুল আলম শিপন ৭৭৮ ভোট পেয়ে সহ-সম্পাদক পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া এম. আব্দুল করিম আকবরী এডভোকেট ও জামিল আহমদ এডভোকেট সহকারী নির্বাচন কমিশনার পদে বিনা প্রতিদ্বন্দিতায় বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তবে প্রধান নির্বাচন কমিশনার পদে কোন প্রার্থী ছিলেন না।

সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে মো. আখতার বক্স (জাহাঙ্গীর) ৯০১ ভোট, মো. আখতার হোসেন খান ৯৫৮ ভোট, মো. আনোয়ার হোসেন ৭৯১ ভোট, মো. আব্দুল ওদুদ ৯৫৭ ভোট, মো. আব্দুল মালিক ৯৮৩ ভোট, আশিক উদ্দিন ৯০৩ ভোট, মো. ওবায়দুর রহমান ৯০৪ ভোট, মো. গিয়াস উদ্দিন ৯৩৮ ভোট, নোমান মাহমুদ ৮৭১ ভোট, রাজ উদ্দিন ৯৫৯ ভোট এবং সন্ধ্যা লক্ষী দে ৭৮১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় চলে ভোটগ্রহণ। সমিতির ১৭৮৯ জন ভোটারের মধ্যে ১৪২৯ জন বিজ্ঞ আইনজীবী ভোটার এই নির্বাচনে তাঁহাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের বার্ষিক নির্বাচনে ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করছেন ৪০ জন বিজ্ঞ আইনজীবী প্রার্থী।

দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচনী ফলাফল ঘোষণার সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞ আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক