হাওরজেলা সুনামগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

হাওরজেলা সুনামগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০১/২০২৪ ০৩:০১:৫২ পূর্বাহ্ন

হাওরজেলা সুনামগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা


জানুয়ারি দেশের শীতলতম মাস হলেও এ বছর গত মঙ্গলবার পর্যন্ত হাওরাঞ্চলে শীত তেমন ছিল না। কিন্তু গত বুধবার রাত থেকে শুরু হাওরজেলা সুনামগঞ্জে তীব্র শীতের প্রকোপ শুরু হয়েছে।

ঘন কুয়াশা আর হিমেল হওয়ায় জবুথবু হয়ে পড়েছেন হাওরাঞ্চলের মানুষ। বৃহস্পতিবার সূর্যের মুখ দেখা না যাওয়ায় শীতের তীব্রতা যেন বেড়েছে কয়েকগুণ। তীব্র শীত ও ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। হতদরিদ্র ও নিম্ন আয়ের লোকজন পড়েছেন বিপাকে। শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না। রিকসা-ভ্যান চালক, দিনমজুর, কৃষিশ্রমিকরা পথে ও মাঠে নেমে সামান্য কাজ করেই শীতে কাবু হয়ে পড়ছেন। অপরদিকে হাসপাতালে বেড়েছে ঠা-াজনিত রোগে আক্রান্তদের সংখ্যা।

তাহিরপুরের মাটিয়ান হাওরপাড়ের কৃষক রুহিন মিয়া জানান, এখন বোরো ধানের চারা রোপণের সময়। কিন্তু কুয়াশা ও বাতাসের মাত্রা বেড়ে যাওয়ায় বোরো জমিতে চারারোপণ করতেও পারছেন না শ্রমিকরা।

রিকসা চালক আমিনুল ইসলাম বলেন, শীতের তীব্রতা বেশি হওয়ায় মানুষজন বাসা থেকে বের হচ্ছেন না। তাই আয়-রোজগার নেই। তবে পথেঘাটে থেকে ঠা-ায় কষ্ট হচ্ছে। খুব কঠিন অবস্থা বিরাজ করছে।

ব্যবসায়ী সাদেক আলী বলেন, শীতের প্রকোপ বেশি থাকায় জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হচ্ছে না। হাট-বাজারে লোকজনের উপস্থিতিও কম।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, শীতের তীব্রতা বেড়েছে। ঠা-াজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে অনেকেই ভর্তি হয়েছে। তাদের মধ্যে শিশুর সংখ্যা বেশি।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক