এনটিভি ইউরোপ এর বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক জুবেল আহমদ সেকেল
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

এনটিভি ইউরোপ এর বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক জুবেল আহমদ সেকেল

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০১/২০২৪ ০৬:২৪:৩০ পূর্বাহ্ন

এনটিভি ইউরোপ এর বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি হলেন সাংবাদিক জুবেল আহমদ সেকেল

সাংবাদিক জুবেল আহমদ সেকেল।


ইউরোপের বহুল সম্প্রচারিত ও জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলা ভিউ ডট নিউজ'র সম্পাদক এবং প্রকাশ জুবেল আহমদ সেকেল।

গত ১ জানুয়ারী এনটিভি ইউরোপের হেড অব নিউজ সিলেটের বালাগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিক জুবেল আহমদ সেকেলকে নিয়োগ প্রদান করেন।তিনি দৈনিক যুগান্তরের শুরু থেকে প্রথমে বালাগঞ্জ প্রতিনিধি ও বর্তমানে ওসমানীনগর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি সিলেটের বিভিন্ন স্থানীয় পত্রিকায় দীর্ঘদিন কাজ করছেন। বর্তমানে তিনি সিলেটের স্থানীয় দৈনিক একাত্তরের কথা ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকায় কর্মরত আছেন। এ ছাড়াও তিনি অবিভক্ত বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দুবারের সাধারণ সম্পাদক ও দুবারে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

ওসমানীনগর ও বালাগঞ্জ সহ এনটিভি ইউরোপ’র সংবাদ প্রচার সংক্রান্ত বিষয়ে জুবেল আহমদ সেকেল এর মোবাইল নং ০১৭২৭০২১৪১০ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন। এনটিভি ইউরোপের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন কালে সকলের সহযোগীতা কামনা করেছেন সাংবাদিক সেকেল।

নিয়োগ পাওয়ায় সাংবাদিক জুবেল আহমদ সেকেল এনটিভি ইউরোপ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সততা ও নিষ্টার সাথে অর্পিত দায়িত্ব পালনের জন্য সকলের সার্বিক সহযোগিতা দোয়া কামনা করেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক