জৈন্তাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মন্তাজ আলীর দাফন সম্পন্ন।
জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত মোকামবাড়ী আলুবাগান নিবাসী বীর মুক্তিযোদ্ধা মন্তাজ আলির রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে এগারো ঘটিকায় তিনি বুকে ব্যাথা অসুস্থতা অনুভব করলে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু বরণ করেন।
এদিকে শনিবার (১৩ জানুয়ারি) বীর মুক্তিযোদ্ধা মরহুম মন্তাজ আলির জানাযার পূর্বে মোকামবাড়ী সৈয়দ রুপন শাহ্ মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়।
এ সময় জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ ফাতেমা তুজ জোহরা সানিয়া মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং জাতীয় পতাকা দিয়ে সম্মান প্রদর্শন করেন ।
পরে জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি চৌকশ দল জাতীর শ্রেষ্ঠ সন্তানের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে গার্ড অব অনার প্রদর্শন করেন। এ সময় বীরমুক্তিযোদ্ধা মন্তাজ আলির স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে নজরুরী বাজার সংলগ্ন মাঠে জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয় জাতীর এই সূর্য সন্তানকে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, তামাবিল কয়লা চুনাপাথর আমদানি রপ্তানি কারক গ্রুপের সহ সভাপতি হাজি জালাল উদ্দীন সিআইপি, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
জৈন্তাবার্তা/জেএ




