প্রতিকী ছবি
কাষ্টঘর সুইপার কলোনীর বিল্ডিং এর বাথরুমের পাইপ ফেটে দুর্গন্ধযুক্ত ময়লা ও ময়লাযুক্ত পানি রাস্তায় পড়ায় দূর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।
নগরীর ১৪নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর কাছে গত বুধবার (৯ জানুয়ারি) লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু অদ্যাবধি এই সমস্যার কোনো সুরাহা হয়নি।
এলাকাবাসী অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মেয়র বরাবরে আবেদন জানিয়ে স্মারকলিপিতে স্বাক্ষর করেন দিবাকর ধর রাম, অমর দত্ত, বিমল তালুকদার, বাবলা, সুদাস, শান্ত দত্ত, বাবুল দে, নজরুল, সুমন পাল, চন্দন পাল, পান্না লাল দত্ত, মো: মিজানুর রহমান, রাজু দত্ত, রাজীব, লিয়াকত, আনোয়ার, অজিত রায়, বাবুল দাশ, বিশ্বজিত তালুকদার, নূরে আলম ছাদেক, মো: আজাদ, লিটন পাল, শিবু দে, অজিত রায়, রবিউল আহমদ, রাহাত, সাইফ, জাহিন মিয়া, মিলন কান্তি দে, রাজন রায়, আনন্দ পাল, সুবল কুমার দেব, সুমন, লাল মোহন দেব প্রমুখ।
জৈন্তাবার্তা/জেএ




