জৈন্তাপুরে হাইওয়ে পুলিশের হাতে ট্রাকভর্তি চিনিসহ ২ জন আটক।
সিলেটের জৈন্তাপুরে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে ট্রাক ভর্তি ভারতীয় চিনি সহ দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যাক্তিরদ্বয়ের নাম মো কুতুবউদ্দিন (২৭)। সে কানাইঘাট উপজেলার আগফৌদ গ্রামের শরিফ উদ্দিনের ছেলে। সে ট্রাকের চালক বলে জানায় পুলিশ। অপর ব্যাক্তি শফিক আহমেদ (৩৫)। সে একই উপজেলার পূর্ব আগফৌদ গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ( ১৩ই জানুয়ারি) বেলা আনুমানিক সাড়ে ১২ ঘটিকায় তামাবিল হাইওয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার অন্তর্ভুক্ত খড়িকাপুন্জি নামক স্থানে অভিযান পরিচালনা করে।
এসময় জাফলং থেকে সিলেট অভিমুখি ট্রাক ( ট্রাক নং - ঢাকা মেঃ - ট- ২০-৯৯২২) থেকে তল্লাশি চালিয়ে ২২৮ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়। পুলিশ জানায় আটক করা চিনিগুলোর বাজারমূল্য আনুমানিক ১২ লক্ষ টাকার মত।
এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানা সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ জাহিদ হাসান ট্রাক সহ চিনি ও দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্তো ঘটনায় আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন।
জৈন্তাবার্তা/জেএ




