কোম্পানীগঞ্জে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আহত ৪
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আহত ৪

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০১/২০২৪ ১১:২১:১৪ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আহত ৪

কোম্পানীগঞ্জে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আহত ৪।


কোম্পানীগঞ্জে মাটি বোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

শনিবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের দলইরগাঁও পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলাগঞ্জ থেকে সিলেটমুখী পর্যটকবাহী একটি মাইক্রোবাস দলইরগাঁও পয়েন্টে পৌঁছালে মাটি বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি ছিটকে সড়কের পাশে গিয়ে পড়ে। পরে মাইক্রোবাসে থাকা আহতদের উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়।

ঘটনাস্থল থেকে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক মঞ্জুর জানান, ইমরান আহমদ কারিগরি কলেজের উন্নয়ন কাজে নিয়োজিত ট্রাকটি দলইরগাঁও পয়েন্ট হয়ে কলেজের দিকে মোড় নিচ্ছিল।

এসময় দ্রুত গতির মাইক্রোবাসটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে সুমনা, সামিয়ান আহমেদ ও ফাতেমা বেগমসহ মাইক্রোবাসের চার পর্যটক গুরুতর আহত হয়। আহতদের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার গাছ বাড়ি নারাইনপুর ও বানিগ্রামে। তাদেরকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, মাইক্রোবাসের যাত্রীরা সাদা পাথর পর্যটন স্পটে ঘুরতে এসেছিল। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক