সিলেটে ১৪টি রামদাসহ যুবক আটক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

সিলেটে ১৪টি রামদাসহ যুবক আটক

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০১/২০২৪ ১০:৪৮:৩৯ পূর্বাহ্ন

সিলেটে ১৪টি রামদাসহ যুবক আটক

সিলেটে ১৪টি রামদাসহ যুবক আটক।


সিলেটে ১৪টি রামদাসহ আব্দুল্লাহ মিয়া (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

১৩ জানুয়ারি মহানগরের এয়ারপোর্ট থানাধীন হাজীপাড়া গ্রামের একটি কলোনি থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করে ওই যুবককে আটক করা হয়।

আটক আব্দুল্লাহ মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দেউহন্দি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি হাজীপাড়ার আবুল মিয়ার কলোনিতে একটি কক্ষে ভাড়াটে থাকতেন।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশ আব্দুল্লাহ মিয়ার বসতঘরের শয়নকক্ষের খাটের নিচ থেকে বিভিন্ন সাইজের ১৪টি দেশীয় অস্ত্র (রাম দা) জব্দ করা হয়। এসময় আব্দুল্লাহকে আটক করলেও ৬/৭ জন দৌঁড়ে পালিয়ে যায়। পরে আব্দুল্লাহ'র বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক