সিলেটে শীতার্ত মানুষের পাশে র‍্যাব
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সিলেটে শীতার্ত মানুষের পাশে র‍্যাব

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০১/২০২৪ ১০:৫৭:১০ পূর্বাহ্ন

সিলেটে শীতার্ত মানুষের পাশে র‍্যাব

সিলেটে শীতার্ত মানুষের পাশে র‍্যাব।


সিলেট বিভাগজুড়ে অপরাধ দমনের পাশাপাশি মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিশেষ বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। প্রতি বছরের ন্যায় এবারও সিলেটে চলমান শৈত্যপ্রবাহে কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছে র‍্যাব।

গত কয়েকদিনে বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় সংস্থাটির পক্ষ থেকে গরিব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া সেল জানায়, ‘মানুষ মানুষের জন্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার শীতার্ত মানুষের মাঝে বিভিন্ন ধরনের শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। 

এসব শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন র‍্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক (জিডি-পি)। সংস্থাটি তাদের এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানায় ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক