সিলেটে শীতার্তদের পাশে জেলা প্রশাসন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

সিলেটে শীতার্তদের পাশে জেলা প্রশাসন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৪/০১/২০২৪ ১২:০৮:০৯ অপরাহ্ন

সিলেটে শীতার্তদের পাশে জেলা প্রশাসন

সিলেটে শীতার্তদের পাশে জেলা প্রশাসন।


গেল দিনচারেক থেকে সিলেটে জেঁকে বসেছে শীত। এমন বাস্তবতায় সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে জেলা প্রশাসন।

শনিবার (১৩ জানুয়ারি) রাত ১১টা থেকে শাহজালাল মাজার, চৌহাট্টা, শাহপরান মাজার, রেল স্টেশন, ক্বীন ব্রিজ, বন্দর বাজারসহ নগরীর বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করেন সিলেটের জেলা প্রশাসক শেখ মোহাম্মদ রাসেল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ এস এম কাসেমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় জেলা প্রশাসক শেখ মোহাম্মদ রাসেল হাসান বলেন, এই শীতে দরিদ্র মানুষ যাতে কষ্ট না পায় তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে প্রাপ্ত কম্বল দরিদ্র ও অসহায়দের মধ্যে বিতরণ করা হচ্ছে। আমরা সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দিচ্ছি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক