বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ২৭ তম টি-টুয়েন্টি লীগের শুভ উদ্বোধন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ২৭ তম টি-টুয়েন্টি লীগের শুভ উদ্বোধন

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০১/২০২৪ ০৪:০১:০৭ পূর্বাহ্ন

বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ২৭ তম টি-টুয়েন্টি লীগের শুভ উদ্বোধন

বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ২৭ তম টি-টুয়েন্টি লীগের শুভ উদ্বোধন।


বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক ২৭ তম টি-টুয়েন্টি ক্রিকেট লীগের জমকালো শুভ উদ্বোধন করা হয়েছে। 

উপজেলার নাজির বাজার সংলগ্ন পশ্চিমের মাঠে ১৪ জানুয়ারী রবিবার দুপুরে ২৪ ইং সালের টি- টুয়েন্টি ক্রিকেট লীগের উদ্বোধন করেন বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকের প্রেস সেক্রেটারি ওয়াহিদুর রহমান । 

বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকের অর্থায়নে আড়াই লক্ষ টাকা ব্যায়ে পরিচালিত উপজেলার সবচেয়ে বড় ক্রিকেট আসরের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি ফখরুল আহমদ, বিশ্বনাথ উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য মোঃ শহিদুল ইসলাম, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্টের সদস্য রাসেল আহমদ।

সভায় বক্তারা বিশ্বনাথের ক্রীড়াঙ্গনে বিভিন্ন ধরনের সহায়তা ও অর্থনৈতিক সহযোগিতা করে যুব সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতির মেলবন্ধন তৈরি করেন, পাশাপাশি মানসিক ও শারীরিক বিকাশের ক্ষেত্র তৈরিতে ভুমিকা রাখছেন সে জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাস্ট ইউকের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদের সাথে তাদের কর্মগুণের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি এ কে এম তুহেম। 

বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এর পরিচালনায় এসোসিয়েশনের সভাপতি আরব শাহ'র সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন সহ-সাধারণ সম্পাদক আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, অর্থ সম্পাদক মোঃ ইমাদুর রহমান, প্রচার সম্পাদক ইব্রাহিম মিয়া ও অন্যান্য ক্রীড়ামোদী নেতৃবৃন্দ।

আয়োজিত ক্রিকেট লীগের উদ্বোধনী খেলা নবদিগন্ত স্পোর্টস ক্লাব ও একতা স্পোর্টিং ক্লাবের মধ্য দিয়ে শুরু হয়েছে। উপজেলার মোট ৭টি ক্রিকেট টিম অংশগ্রহণ করেছে এই আয়োজনে। সর্বশেষ বিজয়ী ক্রিকেট টিম ১ম পুরস্কার হিসেবে পাবে নগদ ৩০ হাজার টাকা ও একটি ট্রপি এবং রানারআপ দল একটি ট্রপি ও নগদ ২০ হাজার টাকা পুরস্কার পাবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক